advertisement
advertisement

ওসমানী উদ্যানের অবকাঠামো দেখে প্রতিমন্ত্রী বললেন, ‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
ওসমানী উদ্যানের অবকাঠামো দেখে প্রতিমন্ত্রী বললেন, ‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

ওসমানী উদ্যান পরিদর্শন গিয়ে মীর শাহে আলম কথা বলেন। ৬ অক্টোবর

advertisement

প্রায় ৯ বছর ধরে সাধারণ মানুষের জন্য বন্ধ রয়েছে রাজধানীর ওসমানী উদ্যান। উন্নয়নের নামে সেখানে তৈরি হয়েছে খাবারের দোকান, নগর জাদুঘর, পাঠাগার, ব্যায়ামাগার, গাড়ি রাখার স্থানসহ নানা অবকাঠামো। উদ্যানের ভেতরে এত অবকাঠামো নির্মাণ নিয়ে এবার প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার বিকেলে ওসমানী উদ্যান পরিদর্শনে গিয়ে মীর শাহে আলম বলেন, ‘একেক জনের দৃষ্টিভঙ্গি একেক রকম হতে পারে।

তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, এ ধরনের অবকাঠামো উদ্যানের মধ্যে আমি পৃথিবীর কোথাও দেখিনি। আমি অনেক দেশ ঘুরেছি, কোথাও এটা নাই।’১৯ অক্টোবর ওসমানী উদ্যানের আধুনিকায়নের কাজ এবং উদ্যানের ভেতরে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি দেখতে আজ সেখানে যান প্রতিমন্ত্রী।

তাঁর সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলীসহ মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের কর্মকর্তারা।উদ্যানের ভেতরে বিপুল অবকাঠামো নির্মাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর