লিওনেল মেসি
বিদায়েরও অনুষ্ঠানসূচি হয়। মিনিট ধরে ধরে।সন্ধ্যা সাড়ে পাঁচটায় শুরু। তারপর ৫টা ৪০, ৫টা ৫০, ৬টা, ৬টা ১০। প্রতিটি লাইনের পাশে একটি করে নাম, একটি করে সময়। দেখে মনে হয় রেলস্টেশনের সময়সূচি। ট্রেন আসবে, ট্রেন যাবে। শুধু একটা ট্রেন আর ফিরবে না।বুয়েনস এইরেসের সময় মঙ্গলবার রাত আটটায় (বাংলাদেশ সময় বুধবার ভোর পাঁচটায়) মনুমেন্তাল স্টেডিয়ামে নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। প্রতিপক্ষ বেনিন।
তবে তাঁর বিদায়ী ম্যাচের নানা আয়োজন শুরু হয়ে যাবে আরও আগেই। যা চলবে ম্যাচ শেষেও।কী থাকছে সেই অনুষ্ঠানে? আজ ইনস্টাগ্রামে এক ফটোকার্ডে সেই সূচি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বুয়েনস এইরেসের স্থানীয় সময় ধরে সাজানো তালিকাটা তিন ভাগে ভাগ করা। ম্যাচের আগে, বিরতিতে এবং ম্যাচ শেষে।
একটা জিনিস কমন—গান আর আলোর ঝলকানি।#SelecciónMayor Con ustedes, el Line Up de una noche eterna ✔️ Vamos a emocionarnos, pero también a cantar y bailar Martes 6 de octubre Estadio Monumental pic.twitter.com/yvZhJDOfzr— Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) October 5, 2026 শুরুর দায়িত্ব আর্জেন্টিনার জনপ্রিয় মিউজিক্যাল শো ‘উন পোকো দে রুইদো’র শিল্পীদের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।