অ্যাসোসিও ট্যালেন্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড নিচ্ছেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেন
তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই অ্যাওয়ার্ডস ২০২৬’ ঘোষণা করা হয়েছে। এ বছর ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিক্ষা, সাইবার নিরাপত্তা, উদ্ভাবন এবং প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নসহ ১২টি প্রধান শ্রেণিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশের তিনটি প্রতিষ্ঠান এবার পুরস্কার পেয়েছে।আজ মঙ্গলবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এই পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কার তুলে দেন অ্যাসোসিওর চেয়ারম্যান মালয়েশিয়ার স্ট্যান সিং-জিৎ ও অ্যাসোসিওর আজীবন চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি।প্রকাশিত তালিকায় বাংলাদেশের তিনটি উদ্ভাবনী ও সেবাভিত্তিক প্রতিষ্ঠান পুরস্কার অর্জন করেছে।
প্রযুক্তি দক্ষতা উন্নয়ন ও মানবসম্পদ তৈরিতে বিশেষ অবদানের জন্য ‘অ্যাসোসিও ট্যালেন্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেছে বাংলাদেশের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।