বন বিভাগের গাছ কাটার পর খননযন্ত্র দিয়ে মাটি কেটে তৈরি করা হচ্ছে তরমুজখেত। গত শুক্রবার বিকেলে পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস এলাকায়
বন বিভাগের লোকজন গাছ কাটতে বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের লাঞ্ছিত করেন এবং ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়েছেন।পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বন বিভাগের গাছ কেটে জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেত্রীর ভাইয়ের বিরুদ্ধে।
গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেনু আক্তারের ছোট ভাই শাহিন হাওলাদারের বিরুদ্ধে এ অভিযোগ করে বন বিভাগ।এ ঘটনায় গত শনিবার গলাচিপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গলাচিপা উপজেলা ডেপুটি রেঞ্জার ও চরআগস্তি বনায়নের বিট কর্মকর্তা আবদুর বারীক।জিডি সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরবিশ্বাস এলাকায় ২০১৫-১৬ অর্থবছরে ৭৫ হেক্টর জমিতে ম্যানগ্রোভ বন তৈরি করেছে বন বিভাগ।
ওই বনে কিছুদিন ধরে বিএনপি নেত্রী রেনু আক্তারের ছোট ভাই শাহিন হাওলাদার (৪২) ও তাঁর সহযোগী মো. ফারুক (৫৫), আজাদ তালুকদার (৫০) ও আবদুর রহিম ওই বনের গাছ কেটে নিয়ে যাচ্ছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।