গোল পেয়েছেন সোলেমান দিয়াবাতেও
বাংলাদেশ ফুটবল লিগে শুরুটা ভালো হয়নি বসুন্ধরা কিংসের। গত ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচে আরামবাগের সঙ্গে ড্র করে তারা। তবে ফেডারেশন কাপে দারুণ জয় দিয়ে শুরু করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আজ মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে হারিয়েছে কিংস।একই দিনে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে আরামবাগকে ৩-১ গোলে হারিয়েছে মোহামেডান।
অন্যদিকে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পুলিশ এফসি ও সিটি ক্লাবের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে।‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তিন পয়েন্ট করে পেয়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডান। পুলিশ এফসি ও সিটি ক্লাবের সংগ্রহে এক পয়েন্ট করে।ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়েছে কিংস। বল দখল, আক্রমণ কিংবা সুযোগ তৈরি—সব ক্ষেত্রেই ছিল তাদের আধিপত্য।
প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ করেছে তারা।পুরো ৯০ মিনিটে ওয়ান্ডারার্সের গোলমুখে ১৬টি শট নিয়েছে কিংস, যার সাতটি ছিল লক্ষ্যে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।