মেডিক্যাল অক্সিজেনের নিরাপদ, নির্ভরযোগ্য ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ অক্সিজেন সামিট ২০২৬’। ৩ ও ৪ অক্টোবর ২০২৬ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত দুই দিনের এই সম্মেলনে বৈজ্ঞানিক অধিবেশনের পাশাপাশি উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সংলাপ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্কের আয়োজনে এবং আইইউবির সেন্টার ফর হেলথ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পলিসি সায়েন্সেসের (চিপস) সহযোগিতায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘জার্নি টু অ্যাচিভ, ইকুইটেবল অ্যাকসেস টু মেডিক্যাল অক্সিজেন’। সম্মেলনের দ্বিতীয় দিন আইইউবির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সংলাপ। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
অধিবেশনে সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিম।এম এ মুহিত বলেন, চলতি অর্থবছরের বাজেটেই একটা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, যেন দ্রুতগতিতে অন্তত ২০টি জেলায় সমন্বিতভাবে একটি মেডিক্যাল অক্সিজেন ব্যবস্থাপনা তৈরি করা যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।