advertisement
advertisement

মিতসুবিশি এক্সপ্যান্ডার মডেলের গাড়ি কিনে লাখ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
মিতসুবিশি এক্সপ্যান্ডার মডেলের গাড়ি কিনে লাখ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ

মিতসুবিশি এক্সপ্যান্ডার

advertisement

উৎসবের মৌসুমকে ক্রেতাদের কাছে আরও আনন্দময় করে তুলতে ‘এক্সপ্যান্ডার সিজন অব সেলিব্রেশন’ প্রচারণা শুরু করেছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ। অক্টোবর মাসজুড়ে চলা এ প্রচারণার আওতায় বাংলাদেশ তৈরি মিতসুবিশি এক্সপ্যান্ডার গাড়ি কিনলে সর্বোচ্চ ১ লাখ ৩৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এ প্রচারণার আওতায় মিতসুবিশি এক্সপ্যান্ডারের স্পোর্ট, ইকো, ক্ল্যাসিক ও প্রিমিয়াম মডেলের গাড়ি কেনা যাবে। এক্সপ্যান্ডার স্পোর্ট মডেলের গাড়ি কিনলে ২৫ হাজার টাকা নিশ্চিত ক্যাশব্যাকসহ স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত পাওয়া যাবে।

এক্সপ্যান্ডার ইকো মডেলের গাড়িতে ১০ হাজার টাকা নিশ্চিত ক্যাশব্যাকসহ স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।এক্সপ্যান্ডার ক্ল্যাসিক ও প্রিমিয়াম মডেলের দুটি গাড়িতে ১০ হাজার টাকা নিশ্চিত ক্যাশব্যাকসহ স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর