শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনায় অতিথিদের সঙ্গে পুরস্কার হাতে কুইজ বিজয়ী শিক্ষার্থীরা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, গোপালগঞ্জ। ৬ অক্টোবর ২০২৬
শারীরিক সমস্যার কারণে চিকিৎসক আমাকে বলেছিলেন, এবার হয়তো আমার পরীক্ষা দেওয়া সম্ভব হবে না। এমনকি ইংরেজি পরীক্ষা চলাকালে আমি প্রায় ৫০ মিনিট অচেতন ছিলাম। কিন্তু আমার মায়ের অক্লান্ত চেষ্টা ও সাহসে আমি শেষ পর্যন্ত পরীক্ষাটি সম্পন্ন করতে পেরেছি। সেই কঠিন সময় পেরিয়ে জিপিএ-৫ অর্জন করতে পেরে আমি আজ অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনায় কথাগুলো বলছিল প্রার্থনা মৃধা। গোপালগঞ্জ সদরে তাদের বাড়ি।
সে এবার জেলা সদরের বীণাপাণি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা।
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা-গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।সংবর্ধনার গোপালগঞ্জ পর্ব আয়োজন করা হয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।