ফাইল ছবি
দেশের প্রায় ৬২ শতাংশ দরিদ্র মানুষ প্রধান সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা পান না। আজ প্রকাশিত বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে সমাজের নিচের দিকে থাকা ২০ শতাংশ মানুষের (দরিদ্র মানুষ) সঙ্গে সবচেয়ে ওপরের দিকে থাকা ২০ শতাংশ ধনীর মধ্যে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির কে কতটা সুবিধা পান, এর তুলনা করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ওই ২০ শতাংশ দরিদ্র মানুষ বছরে ৭ হাজার ১৪০ টাকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পান।
অন্যদিকে সবচেয়ে ধনী ব্যক্তিরা বছরে ১০ হাজার ৪৭২ টাকার এই সুবিধা পান।দেশের দরিদ্র মানুষের (নিজের দিকে থাকা ২০ শতাংশ) মধ্যে ৫৪ দশমিক ৪ শতাংশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা সরাসরি পান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।