আকাশবাণী ভবনের প্রাঙ্গণে বটগাছের নিচে বসেছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের নেতারা। ৬ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী সংসদ সদস্যদের পদযাত্রা রাজধানী দিল্লির বিস্তীর্ণ অঞ্চলের জীবনযাত্রা স্তব্ধ করে দিল। অধিকাংশ সংসদ সদস্যকে পুলিশ গ্রেপ্তার করে অন্যত্র সরিয়ে দিলেও পুলিশের চোখে ধুলা দিয়ে কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ একাধিক শীর্ষ নেতা আকাশবাণী ভবন চত্বরে ঢুকে পড়েন। আকাশবাণী ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বেই নির্বাচন কমিশন।
বিরোধী সংসদ সদস্যরা সেখানে গিয়ে সিইসির পদত্যাগের দাবিতে ধরনা দিতে চেয়েছিলেন। বিরোধী জোট ‘ইন্ডিয়া’–এর এই বিক্ষোভ অভিযান ছিল পূর্ব ঘোষিত। ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর দিন থেকে বিরোধীরা যে জ্ঞানেশ হটাও আন্দোলন শুরু করেছেন, যে কারণে প্রতিদিন নিয়ম করে যন্তর মন্তর অভিযান চলছে, আজ মঙ্গলবারের ইসি অভিযান ছিল তারই অংশ।বিরোধী সংসদ সদস্যদের নির্বাচন কমিশন অভিযান রুখতে কয়েক হাজার পুলিশ কর্মীকে ওই তল্লাটে মোতায়েন করা হয়েছে।
তা সত্ত্বেও রাহুল–প্রিয়াঙ্কারা কী করে আকাশবাণী ভবন চত্বরে ঢুকে পড়লেন, তাঁদের সেখান থেকে কীভাবে সরানো হবে, বিকেল পর্যন্ত দিল্লি পুলিশ তা ঠিক করতে পারেনি।আকাশবাণী ভবন চত্বর থেকে নির্বাচন কমিশনের দূরত্ব বড়জোর ৫০ মিটার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।