ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে বিতর্ক এখন চরমে। এই বিতর্কের পেছনে জড়িয়ে রয়েছে জনবিক্ষোভ, সংসদের সংঘাত, জোট রাজনীতির নানা হিসাব-নিকাশ ও আইনি জটিলতা।
এসবের ফলে আমাদের নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা আজ বড় প্রশ্নের মুখে পড়েছে।একই সঙ্গে এটি একটি মৌলিক প্রশ্নও তুলে ধরে—আমাদের বর্তমান আইনি ও রাজনৈতিক ব্যবস্থা কি কোনো পদের ক্ষমতার সঠিক জবাবদিহি নিশ্চিত করতে পারে, নাকি পদচ্যুত করার পথটিকেই প্রায় অসম্ভব করে তোলে?রাজপথে সাধারণ মানুষের অসন্তোষ পরিষ্কার হয়ে উঠেছে।
মানবাধিকারকর্মী, ছাত্রসংগঠন ও বিরোধী দলগুলো, বিশেষ করে কংগ্রেসের নেতৃত্বে এই আন্দোলন বেগবান হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।