অস্ত্র নিয়ে ভিডিও করে ভাইরাল হন শিবলু
চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে মহড়া দিয়ে আলোচনায় আসা মো. শিবলুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিবলু উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ২৮ ফেব্রুয়ারি অস্ত্র হাতে শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর কিছুদিন আত্মগোপনে ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে হামলা, মারামারিসহ একাধিক মামলাও রয়েছে।
২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণের একটি মামলারও আসামি তিনি।শিবলু সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না থাকলেও বিভিন্ন দলের নেতাদের সঙ্গে সংযোগ রেখে চলতেন বলে জানা গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।