advertisement
advertisement

পাঁচ বছরে এনজিওতে বিদেশি অনুদান কমেছে ৩১%


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
পাঁচ বছরে এনজিওতে বিদেশি অনুদান কমেছে ৩১%

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক

advertisement

পাঁচ বছরের ব্যবধানে দেশের এনজিওগুলোয় বিদেশি অনুদান কমেছে প্রায় ৩১ শতাংশ। একইভাবে তিন বছরের ব্যবধানে ব্যাংকগুলোর সিএসআর অর্থায়ন কমেছে প্রায় ৬৯ শতাংশ। এতে বিপাকে পড়েছে দেশের এনজিওগুলো।

ফলে নতুন নীতিমালায় এনজিওগুলোকে সরকারি প্রকল্পে যুক্ত করার চিন্তা করছে সরকার।আজ মঙ্গলবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত ‘বিদেশ-নির্ভরতা পেরিয়ে: বাংলাদেশে এনজিও অর্থায়নের ভবিষ্যৎ’ শীর্ষক অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে। রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর