সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠান মৈত্রী শিল্পে উৎপাদিত হচ্ছে মুক্তা পানি। সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে
শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠান মৈত্রী শিল্পে পানির উৎপাদন গত দুই বছরে অর্ধেকের বেশি কমেছে।চাহিদা আছে, গুণগত মান নিয়েও আস্থা রয়েছে। কিন্তু সেই চাহিদা অনুযায়ী উৎপাদন নেই। ফলে বাজারে নিয়মিত পাওয়া যাচ্ছে না সরকারি উদ্যোগে উৎপাদিত বোতলজাত পানি ‘মুক্তা ড্রিংকিং ওয়াটার’।
গাজীপুরের টঙ্গীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠান মৈত্রী শিল্পে এই পানির উৎপাদন গত দুই বছরে অর্ধেকের বেশি কমেছে।মৈত্রী শিল্পের তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ অর্থবছরে ৫০ লাখ ৩ হাজার ৭৪৩ লিটার মুক্তা পানি উৎপাদিত হয়েছিল। পরের অর্থবছরে তা কমে দাঁড়ায় ২৫ লাখ ১ হাজার ৮৬৩ লিটারে। সর্বশেষ ২০২৫–২৬ অর্থবছরে উৎপাদন আরও কমে হয়েছে ২৪ লাখ ৯ হাজার ৫০০ লিটার।
অর্থাৎ দুই বছরের ব্যবধানে উৎপাদন কমেছে ২৫ লাখ ৯৪ হাজার ২৪৩ লিটার, যা আগের উৎপাদনের প্রায় ৫২ শতাংশ।অথচ এর আগের তিন অর্থবছরে মুক্তা পানির উৎপাদন ধারাবাহিকভাবে বেড়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।