advertisement
advertisement

ব্রাজিলের নির্বাচনে প্রথম দফার ফলাফল কী বার্তা দিচ্ছে, কে হতে যাচ্ছেন প্রেসিডেন্ট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
ব্রাজিলের নির্বাচনে প্রথম দফার ফলাফল কী বার্তা দিচ্ছে, কে হতে যাচ্ছেন প্রেসিডেন্ট

লুইজ ইনাসিও লুলা দা সিলভা (বাঁয়ে) ও ফ্লাভিও বলসোনারো

advertisement

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটে প্রত্যাশার চেয়ে ভালো করেছেন ডানপন্থী প্রার্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তিনি ক্ষমতাসীন বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার চেয়ে সামান্য এগিয়ে রয়েছেন। ফলে চলতি মাসের শেষ দিকে দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোট হতে যাচ্ছে।গত রোববার রাজধানী ব্রাসিলিয়ায় সাংবাদিকদের ফ্লাভিও বলসোনারো বলেন, ‘ব্রাজিল পরিবর্তন চায়।

আর এই ফলাফলে আমি খুবই খুশি।’ফ্লাভিও একই সঙ্গে ‘লুলার ওয়ার্কার্স পার্টির শাসনের যুগের অবসান’ হয়েছে বলেও মন্তব্য করেন।৪৫ বছর বয়সী ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে। ২৫ অক্টোবর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে। সেখানে ৮০ বছর বয়সী লুলার মুখোমুখি হতে যাচ্ছেন ফ্লাভিও।৪৫ বছর বয়সী ফ্লাভিও বলসোনারো দেশটির ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে।

আগামী ২৫ অক্টোবর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর