advertisement
advertisement

পাঠ্যবই ছাপানোর কাজে প্রাক্কলিত দর ফাঁসের অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
পাঠ্যবই ছাপানোর কাজে প্রাক্কলিত দর ফাঁসের অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান

advertisement

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিনা মূল্যের পাঠ্যবই ছাপার কাজে সরকার প্রাক্কলিত দর ফাঁস ও ঠিকাদারেরা সমঝোতার মাধ্যমে দরপত্র দিয়েছেন, এমন অভিযোগে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার এনসিটিবির মতিঝিল কার্যালয়ে এ অভিযান চালানো হয়। দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম অভিযানটি পরিচালনা করে। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, অভিযানকালে এনসিটিবি থেকে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়। এর মধ্যে রয়েছে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্যতালিকা এবং ৪২৩তম বোর্ড সভার কার্যবিবরণী। এ ছাড়া অভিযোগ যাচাইয়ের জন্য আরও কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছে দলটি।দুদক জানিয়েছে, সংগ্রহ করা নথিপত্র বিস্তারিতভাবে যাচাই করা হবে।

এরপর অভিযোগের সত্যতা সম্পর্কে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।গত ১৮ সেপ্টেম্বর ‘পাঠ্যবই ছাপাতে দর ফাঁস, সমঝোতার দরপত্র, বাড়তি ব্যয় ২৫২ কোটি টাকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর