advertisement
advertisement

চেষ্টা না করেও কর্মক্ষেত্রে কীভাবে নেতা হয়ে উঠবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
চেষ্টা না করেও কর্মক্ষেত্রে কীভাবে নেতা হয়ে উঠবেন

advertisement

দক্ষ নেতাদের নেতৃত্বে উঠে আসার পথ লক্ষ করলে একটি বিষয় বোঝা যায়, তাঁরা সাধারণত শুরুতেই নেতা হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাননি; বরং নিজেদের কাজের প্রতি আগ্রহী ছিলেন এবং প্রয়োজন হলে অতিরিক্ত দায়িত্ব নিতে এগিয়ে এসেছেন।নেতৃত্বের শুরু যেভাবেকোনো কমিটিতে যোগ দেওয়া, নতুন প্রকল্পের দায়িত্ব নেওয়া কিংবা নিয়মিত কাজের বাইরে বাড়তি দায়িত্ব গ্রহণ—এ ধরনের ছোট সুযোগই অনেক সময় নেতৃত্বের প্রথম ধাপ হয়ে ওঠে।

সাধারণত নির্ভরযোগ্যতা, কাজের প্রতি আগ্রহ এবং অন্যদের সঙ্গে ভালোভাবে কাজ করার সক্ষমতার কারণেই তাঁদের এসব দায়িত্ব দেওয়া হয়।এসব সুযোগ তাঁদের নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার এবং প্রতিষ্ঠানে নিজেদের কাজের পরিচিতি বাড়ানোর সুযোগ করে দেয়। পরে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বও তাঁদের কাছে আসতে থাকে।

এ ক্ষেত্রে তাঁদের প্রধান ভাবনা থাকে, কাজটি গুরুত্বপূর্ণ, এটি করা দরকার এবং অন্য কেউ এগিয়ে না এলে নিজের সাধ্যমতো চেষ্টা করা উচিত।এটি ‘সেবামূলক নেতৃত্ব’-এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর