কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)-এর লোগো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অন্তত চারজন সাংবাদিকের ওপর ৪ অক্টোবরের হামলার ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বা সিপিজে।
একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের ওপর এ সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।সামাজিক যোগাযোগমাধ্যমে আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সাংবাদিকদের অধিকার রক্ষাকারী বৈশ্বিক সংগঠনটি এ দাবি জানায়।বিবৃতিতে বলা হয়, বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের সামনে একটি ঘটনার সংবাদ সংগ্রহের সময় ‘ডেইলি স্টার’, ‘সমকাল’, বিডিনিউজ ও ‘আগামীর সময়’ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধিদের লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয়।
ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।