advertisement
advertisement

মিরপুরে ছিনতাইয়ের পর পোশাককর্মীকে হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ২:৪১ অপরাহ্ণ
মিরপুরে ছিনতাইয়ের পর পোশাককর্মীকে হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড

ঢাকার মহানগর দায়রা জজ আদালত

advertisement

রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সায়মন (১৭) নামের এক পোশাক কারখানার কর্মীকে ছিনতাইয়ের পর হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার দুপুরে ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান। একই মামলায় সুজন নামের এক আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাশাপাশি প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ এই মামলার রায় এল। কারাগারে থাকা সাজাপ্রাপ্ত আসামিদের ফের কারাগারে পাঠানো হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, আসামি ইউসুফ, ইকবাল ও মেহেদীকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়।

আর পলাতক আসামি সুজনের বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।মামলার অভিযোগপত্র সূত্রে জানা গেছে, সায়মন মিরপুর-১-এর সনি সিনেমা হলের পেছনে লিবার্টি গার্মেন্টসে ১০ হাজার টাকা বেতনে কাজ করতেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর