অভিযুক্ত ছাত্রদল নেতা সাকিব আল হাসান
দুই ব্যবসায়ীকে শারীরিকভাবে নির্যাতন করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদল শাখার দপ্তর সম্পাদক সাকিব আল হাসান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। নির্যাতনের শিকার মনিরুল ইসলাম (২৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তাঁর ব্যবসায়িক অংশীদার আল আমিন হাওলাদার (৩০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।মনিরুল ইসলামের ভাষ্য, গত রোববার রাত ১১টার দিকে ওষুধ বিক্রি করে বাড়ি ফেরার পথে সদর উপজেলার মোহাম্মদপুর এলাকায় সাকিব আল হাসান তাঁর পথরোধ করেন। মুঠোফোনটি কয়েক দিনের জন্য ব্যবহার করতে চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান।
পরে সাকিবের সহযোগীরা তাঁকে সড়ক থেকে তুলে স্থানীয় একটি বিদ্যালয়ে নিয়ে যান।মনিরুলের অভিযোগ, সেখানে তাঁকে মারধর করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।