advertisement
advertisement

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

advertisement

আমার শিক্ষক। আমার বাবার শিক্ষক। বাংলা, ইংরেজি, অঙ্ক, সোশ্যালিজম, ধর্ম, তাবলিগ কোথায় তিনি ছিলেন না! অতীতের দিকে তাকালে আজ বিস্ময় আর আনন্দ সমতালে আমাকে আন্দোলিত করে। বিহ্বল করে। ধর্মকে আমলে রেখে একটা মানুষ এত আধুনিক হতে পারে! ভাবতেই আমি নাজুক হয়ে যাই। লীন হয়ে যাই।আমার অহংকার, মান্নান স্যার আমাকে স্নেহ করতেন। ভালোবাসতেন। তিনি তাবলিগের আমির আবার উপজেলার বড় স্কুলের প্রধান শিক্ষক। সেলাইবিহীন লুঙ্গি পরতেন।

জামাতে নামাজ পড়েন আবার বিশাল জমায়েতে বক্তব্য রাখতেন। গ্রুপিং সামলে একটি বড় বিদ্যালয় মেনটেইন করেছেন। অনেক নেতার শিক্ষক তিনি। শিক্ষকেরও শিক্ষক। আদতে আমার মান্নান স্যার নিজেই ছিলেন একটা মিথ বয়ান। আশ্রয়।ভোলার এ কিংবদন্তিতুল্য শিক্ষক ৯৫ বছর দুনিয়ার সফর শেষ করে অনন্তলোকে পাড়ি জমান গত বছরের ৩১ ডিসেম্বর। তাঁর প্রিয় স্কুল মাঠে জানাজার নামাজ হলো। আশ্রয় আর এক অভিভাবকের পার্থিব বিদায় হলেও তিনি বেঁচে থাকবেন তাঁর ছড়ানো আলোর মশালে।

সৃষ্টিতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর