ঢাকার গুরুত্বপূর্ণ সাব–রেজিস্ট্রি অফিসগুলোয় পদায়নের জন্য লটারি করা হচ্ছে। আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে
ঢাকায় পদায়নের জন্য লটারিতে ১৮ সাব–রেজিস্ট্রারকে মনোনীত করা হয়েছে।ঢাকার গুরুত্বপূর্ণ সাব–রেজিস্ট্রি অফিসগুলোয় পদায়নের জন্য দেশের ‘এ ক্যাটাগরি’র ১৩১ সাব–রেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে ১৮ জনকে বাছাই করা হয়েছে।এখন দক্ষতা, কাজের চাপ সামলানোর সক্ষমতা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজন বিবেচনা করে ঢাকার বিভিন্ন সাব–রেজিস্ট্রি অফিসে এই ১৮ জনকে পদায়ন করা হবে।আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই লটারির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও আইনসচিব লিয়াকত আলী মোল্লা উপস্থিত ছিলেন।আইনমন্ত্রী বলেন, সাব–রেজিস্ট্রারদের পদায়ন নিয়ে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। সেই নেতিবাচক ধারণা থেকে উত্তরণের জন্য কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে। ঢাকায় পদায়নকে সাব–রেজিস্ট্রারদের জন্য ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচনা করা হয়।
তাই প্রথম ধাপে ঢাকায় পদায়নের ক্ষেত্রে লটারির মাধ্যমে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।আইনমন্ত্রী আরও বলেন, সারা দেশে বর্তমানে ৩৭২ সাব–রেজিস্ট্রার কর্মরত আছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।