advertisement
advertisement

সেই দলটির প্রধান নেত্রী, এখনো হুমকি দিচ্ছেন, রিকনসিলিয়েশন তো তাদের চাইতে হবে: জাহেদ উর রহমান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
সেই দলটির প্রধান নেত্রী, এখনো হুমকি দিচ্ছেন, রিকনসিলিয়েশন তো তাদের চাইতে হবে: জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান

advertisement

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ক্রমাগত হুমকির প্রেক্ষাপটে দাঁড়িয়ে সরকারের দিক থেকে ‘রিকনসিলিয়েশন’–এর আলাপ করা কঠিন বলে মনে করেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগই তা চাচ্ছে না, রিকনসিলিয়েশন তাদের চাইতে হবে।

মৌলিক শর্ত নিশ্চিত করা হলে সেই আলাপ শুরু হতে পারে বলেন তিনি।আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘...কিন্তু আমরা খুব অবাক হয়ে ৫ তারিখের পর (২০২৪ সালের ৫ আগস্ট) থেকে এখন পর্যন্ত দেখছি, সেই দলটি, সেই দলটির প্রধান নেত্রী, তিনি এখনো ব্লেম করছেন, আমাদের হুমকি দিচ্ছেন।

আমি একটা সময় তাঁর বক্তব্য...মনে হয় প্রথম কথা বলতে শুনলাম, খুব শোনার চেষ্টা করেছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর