advertisement
advertisement

জাকার্তায় অ্যাসোসিও সম্মেলনে সাইবার নিরাপত্তা নীতি প্রতিবেদন প্রকাশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
জাকার্তায় অ্যাসোসিও সম্মেলনে সাইবার নিরাপত্তা নীতি প্রতিবেদন প্রকাশ

অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বক্তব্য দিচ্ছেন সংস্থাটির চেয়ারম্যান স্ট্যান সিং-জিৎ

advertisement

জাঁকজমকপূর্ণ পরিবেশ ও উৎসবমুখর আবহে আজ মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিট ২০২৬’-এর দ্বিতীয় দিনের মূল আয়োজন ‘ডিজিটাল সম্মেলন’। সকালে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি, অ্যাসোসিও চেয়ারম্যান এবং অতিথিরা বক্তব্য দেওয়ার পর ‘অ্যাসোসিও সাইবার সিকিউরিটি পলিসি রিপোর্ট’ প্রকাশ করা হয়।অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে উপস্থিত অতিথিরাঅ্যাসোসিও সাইবার সিকিউরিটি পলিসি রিপোর্ট প্রসঙ্গে অ্যাসোসিওর চেয়ারম্যান মালয়েশিয়ার স্ট্যান সিং-জিৎ প্রথম আলোকে বলেন, ‘সাইবার সুরক্ষা কেবল একক কোনো গোষ্ঠীর কাজ নয়, এটি একটি যৌথ দায়িত্ব।

এর জন্য সরকার, শিল্প খাত, শিক্ষাবিদ এবং সামগ্রিক ডিজিটাল সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর