advertisement
advertisement

ফারজানা রুপা–মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১:২৮ অপরাহ্ণ
ফারজানা রুপা–মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টের স্ক্রিনশট

advertisement

সাংবাদিকতার কারণে ফারজানা রুপা ও মোজাম্মেল হকের (মোজাম্মেল বাবু) বিরুদ্ধে আনা অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করতে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।গতকাল সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া শাখার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়।রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ফারজানা রুপা ও মোজাম্মেল হক গ্রেপ্তার আছেন।

শাপলা চত্বরের মামলায় ২ সাংবাদিকসহ ৮ আসামিকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনালশাপলা চত্বরের মামলায় সাবেক প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, পুলিশপ্রধানসহ আসামি যাঁরাঅ্যামনেস্টির পোস্টে বলা হয়, ফারজানা রুপা ছিলেন একাত্তর টেলিভিশনের প্রধান প্রতিবেদক। মোজাম্মেল হক ছিলেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক।গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে পোস্টে বলা হয়, গত ৭ মার্চ এই দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

এসব অভিযোগ ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো প্রাণঘাতী দমন-পীড়ন নিয়ে তাঁদের করা প্রতিবেদনের সঙ্গে সম্পর্কিত।অ্যামনেস্টির পোস্টে বলা হয়, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রসিকিউটর অভিযোগ করেছেন, টেলিভিশন চ্যানেলটি একটি ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন প্রচার করেছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর