সিনেমার দৃশ্যে টম ক্রুজ, অজয় দেবগন ও ব্র্যাড পিট। কোলাজ
অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তির প্রথম সপ্তাহান্তেই আন্তর্জাতিক বক্স অফিসে বড় চমক দেখিয়েছে। মাত্র কয়েক শ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও সিনেমাটি পেছনে ফেলেছে হলিউডের দুই বড় তারকা টম ক্রুজ ও ব্র্যাড পিটের নতুন সিনেমাকে।
আন্তর্জাতিক বক্স অফিসে সপ্তাহান্তের হিসাবে দ্বিতীয় অবস্থানেও জায়গা করে নিয়েছে এটি।প্রথম দিনেই ৬২ কোটি ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর ভারতে প্রথম দিনেই সিনেমাটি আয় করে প্রায় ৬২ কোটি রুপি নেট। এরপর সপ্তাহান্তে আয় আরও বাড়তে থাকে। তিন দিনে ভারতে গ্রস আয় প্রায় ২১১ কোটি ৮০ লাখ রুপি।বিদেশের বাজারেও ছবিটির পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য।
কমস্কোর ও বক্স অফিস মোজোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় মাত্র ৫০০টির কিছু বেশি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি আয় করেছে প্রায় ২৭ লাখ ডলার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।