advertisement
advertisement

চারদিকে প্রেম-বিয়ে-বিচ্ছেদের মাঝে 'জাস্ট চিলিং' পোস্ট দিলেন নির্ঝঞ্ঝাট সিঙ্গেল লেডি, দেখুন তাঁর ১০টি সাম্প্রতিক 'কেয়ারফ্রি' লুক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
চারদিকে প্রেম-বিয়ে-বিচ্ছেদের মাঝে 'জাস্ট চিলিং' পোস্ট দিলেন নির্ঝঞ্ঝাট সিঙ্গেল লেডি, দেখুন তাঁর ১০টি সাম্প্রতিক 'কেয়ারফ্রি' লুক

সেলফ প্যাম্পারিং করছেন সাফা মাস্ক পরে। চোখে শেডস। সাদা রোবে দেখা যাচ্ছে স্যান্ডউইচ প্ল্যাটারের সামনে বসে জুস পান করতে তাঁকে। ক্যাপশন দিয়েছেন, জাস্ট চিলিং।

advertisement

চারদিকে প্রেম-বিয়ে-বিচ্ছেদের ঝামেলা চলছে। আর এর মাঝেই 'জাস্ট চিলিং' পোস্ট দিলেন নির্ঝঞ্ঝাট সিঙ্গেল লেডি সাফা কবির। নানা লুকে লস অ্যাঞ্জেলস ঘুরে এসেছেন তিনি সম্প্রতি। প্রায়ই যান সোলো ট্রিপে। তাঁর ত্বকের গ্লো আর একঢাল ঝলমলে চুল ইঙ্গিত দেয় শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের। আসলে নিজেকে ভালো রাখতে পারাটা নিজের কাছে। তখন তা ফুটে ওঠে নিজের লুকেও। দেখুন এই আত্মবিশ্বাসী অভিনেত্রীর ১০টি সাম্প্রতিক 'কেয়ারফ্রি' লুক।

সেলফ প্যাম্পারিং করছেন সাফা মাস্ক পরে। চোখে শেডস। সাদা রোবে দেখা যাচ্ছে স্যান্ডউইচ প্ল্যাটারের সামনে বসে জুস পান করতে তাঁকে। ক্যাপশন দিয়েছেন, জাস্ট চিলিং। মধ্যরাতে ব্রুকলিন ব্রিজে বসে আসেন তিনি সাদা ভেস্ট স্যুট পরে। পায়ে নজরকাড়া সাদা ল্যাটিস জুতা।

বার্ন্ট অরেঞ্জ হলটারনেক ড্রেসে পায়ে বোহো থিমের স্যান্ডেল সাদা টপ, প্রিন্টেড স্কার্ট আর একঢাল চুলে চার্ম ছড়াচ্ছেন এই সিঙ্গেল লেডিগোলাপি ভেস্ট টপ আর সাদা স্কার্টে কালো শেডস পরে আইসড কফি সিপ করছেন সাফা নিটেড সাদা-কালো ভি নেক টপ আর সাদা বেসবল ক্যাপে সাফা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর