নোবেল পুরস্কার
ধরো, তোমরা পাঁচ বন্ধু মিলে এমন একটি বৈজ্ঞানিক আবিষ্কার করলে, যা সারা পৃথিবীর মানুষের উপকারে আসবে। তোমাদের আবিষ্কারের জন্য যদি নোবেল পুরস্কার দেওয়া হয়, তাহলে কি পাঁচজনই পুরস্কার পাবে? শুনতে অবাক লাগলেও উত্তর হলো, না। নোবেল ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী, একটি নোবেল পুরস্কারের অর্থ সর্বোচ্চ তিনজনের মধ্যে ভাগ করা যায়।
গবেষণার পেছনে আরও অনেকে কাজ করলেও পুরস্কার ভাগের ক্ষেত্রে এই সীমা মানতে হয়।আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তি, এই পাঁচ বিভাগে পুরস্কার চালু হয়েছিল। পরে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে আলফ্রেড নোবেলের স্মরণে একটি পুরস্কার চালু করে।
এই পুরস্কারও নোবেল পুরস্কারের সঙ্গে দেওয়া হয়।অদ্ভুত যেসব গবেষণা জিতল এবারের ইগ নোবেলনোবেল ফাউন্ডেশনের বিধিতে বলা আছে, কোনো পুরস্কার একাধিক ব্যক্তির মধ্যে ভাগ করা যেতে পারে, তবে তিনজনের বেশি নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।