advertisement
advertisement

‘হুমকি’র মুখে ব্রিটেনের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়েছে যুক্তরাষ্ট্র, কমল ইরানে দ্রুত হামলার সক্ষমতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
‘হুমকি’র মুখে ব্রিটেনের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়েছে যুক্তরাষ্ট্র, কমল ইরানে দ্রুত হামলার সক্ষমতা

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটির রানওয়েতে দাঁড়িয়ে একটি মার্কিন বি-১ ল্যান্সার বোমারু বিমান

advertisement

যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স বা আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ‘কিছু হুমকির’ কারণে সেখান থেকে নিজেদের বোমারু বিমানগুলো সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন।গত রোববার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বিমানঘাঁটিটি থেকে তাদের বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে।

সরিয়ে নেওয়া এসব বিমানের মধ্যে প্রায় এক ডজন বি-১ বোমারু বিমান রয়েছে বলে ধারণা করা হচ্ছে।গতকাল সোমবার নেব্রাস্কার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, একটি ‘হুমকি’র বিষয়ে জানতে পেরেই তাঁরা বোমারু বিমানগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র গত বছরের জুনে রাশিয়ার পাঁচটি ঘাঁটিতে ইউক্রেনের চালানো গোপন ড্রোন হামলা বা ‘অপারেশন স্পাইডারওয়েব’-এর উদাহরণ টেনে বলেন, শত্রুপক্ষ দূর থেকেও কতটা বড় ক্ষতি করতে পারে, এটি তারই প্রমাণ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র আরও জানায়, বিষয়টি যা-ই হোক, এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হয়েছে।এর আগে এদিনই ডাউনিং স্ট্রিটের (যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়) একজন মুখপাত্র আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিটি সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর