নুর আজম
প্রতিদিনের মতোই সকাল ৯টায় বিদ্যালয়ে এসেছিলেন প্রধান শিক্ষক নুর আজম (৫৬)। শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীরা তাঁর হাতে তুলে দিয়েছিল ফুল। হাসিমুখে সেই ফুল গ্রহণও করেছিলেন তিনি। এর কিছুক্ষণ পরেই বিদ্যালয়ের পাশের দোকানে চা খেতে বসেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।আজ সোমবার সকালে সাড়ে ১০টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।মারা যাওয়া নুর আজম মীরগড় এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
২০১২ সালে মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।নুর আজমের এমন আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।