পাঠচক্র শেষে গাজীপুর বন্ধুসভার বন্ধুরা
কিশোর আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ পাঠচক্রের আসর করেছে গাজীপুর বন্ধুসভা। ৩ অক্টোবর বিকেলে প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভা কক্ষে এই আসর বসে। পরে সাংগঠনিক বৈঠকে অংশ নেন বন্ধুরা।পাঠচক্রের আলোচনায় স্থান পায় কিশোর আলো ম্যাগাজিনের সেপ্টেম্বর সংখ্যা।
আর সাংগঠনিক বৈঠকে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’–এর পরিকল্পনা এবং সংগঠনকে আরও দায়িত্বশীল ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন সবাই।বন্ধু মারুফ আল গালিবের সঞ্চালনায় শুরুতে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর কিশোর আলোকে ঘিরে তাঁদের স্মৃতি, অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন উপস্থিত বন্ধুরা।
আগামী দিনগুলোয় বন্ধুসভার কার্যক্রম আরও সুন্দর, সুসংগঠিত ও দায়িত্বশীলভাবে পরিচালনার বিষয়ে আলোচনা হয়।গাজীপুর বন্ধুসভার পাঠচক্রের আসর।সভাপতি বাবুল ইসলাম বলেন, ‘পাঠচক্রে অংশ নিয়ে একটি বইকে শুধু পড়া নয়; বরং তার বিষয়বস্তু নিয়ে ভাবা ও নিজের উপলব্ধি প্রকাশ করার সুযোগ পাওয়া যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।