মদনপুর আলোর পাঠশালায় গত ৩০ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর আলোর পাঠশালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।কার্যক্রম চলাকালে শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার করেন।
এ সময় মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে জমা পানি অপসারণ করা হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো, বিদ্যালয় ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সবাইকে মশার বংশবিস্তার রোধে দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করা।ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার করে।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল বিদ্যালয় নয়, নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশও সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।