রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মানববন্ধন। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে ছাত্র নামধারী সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা করেছে।
হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, বহিষ্কার, ছাত্রত্ব, সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন শিক্ষক-শিক্ষার্থীরা। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আজ ক্লাস বর্জন কর্মসূচিও পালন করছে বিভাগটি।
এ ঘটনায় পরবর্তী করণীয় নির্ধারণে দুপুরে একাডেমিক সভা আহ্বান করা হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলায় চার সাংবাদিকসহ আহত ১০মানববন্ধনে বক্তব্য দেন বিভাগের অধ্যাপক আ-আল মামুন, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যাপক মশিহুর রহমান, সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ইরফান তামিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক দীন ইসলাম, বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফারজানা তন্বি ও মাহমুদুল হাসান এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাসিন সিদ্দিকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।