ট্রেন
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপো এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুরগামী একটি ট্রেন থেকে পড়ে যায় সে।ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন মো. জায়েদ জানান, তিনি বিএম কনটেইনার ডিপোতে চাকরি করেন। সকালে তিনিসহ কয়েকজন চট্টগ্রামমুখী রেললাইনের পাসে বসে ছিলেন। এ সময় ঢাকামুখী একটি ট্রেনের ছাদে এক কিশোরকে হাঁটতে দেখেন।
একপর্যায়ে ট্রেন থেকে কিশোরটি নিচে পড়ে যায়। এরপর একটি পাকা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় কিশোরটি। তার রক্তক্ষরণ হতে দেখে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। এরপর ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস।কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার পিপুল চাকমা প্রথম আলোকে বলেন, ওই কিশোরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।