advertisement
advertisement

দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল হত্যা মামলায় মন্ত্রী রবিউলসহ ৯ জনকে সম্পৃক্ত করার আবেদন নামঞ্জুর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল হত্যা মামলায় মন্ত্রী রবিউলসহ ৯ জনকে সম্পৃক্ত করার আবেদন নামঞ্জুর

সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

advertisement

ঢাকার হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে সম্পৃক্ত করার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার শুনানি শেষে ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলাটি থেকে ৯ আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এ জন্য বাদী রিভিশন করেন।

আদালত রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র রয়েছে তাঁদের বিরুদ্ধে মামলা চলবে।রায়ে অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী আব্দুল আলীম বলেন, ‘আমরা এই আদেশে সন্তুষ্ট নই। আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’২০২৪ সালের ১০ অক্টোবর হাতিরঝিল থানার মহানগর আবাসিক এলাকায় নিজেদের বাসায় হামলার শিকার হন তামিম। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় পরদিন তামিমের বাবা সুলতান আহমেদ হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন।মামলায় ডেভেলপার কোম্পানি প্লেজেন্ট প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আব্দুল লতিফ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনসহ ১৬ জনের নাম দেওয়ার পাশাপাশি অজ্ঞাতনামা ১১ থেকে ১২ জনকে আসামি করা হয়।মামলার দিনই ডিএমপির তরফে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছিল, শে...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর