ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (মধ্যে) সঙ্গে নির্বাচন কমিশনার বিবেক যোশি ও সুখবীর সিং সান্ধু। ২৬ সেপ্টেম্বর ২০২৬, নয়াদিল্লি
গ্রেপ্তার হওয়ার শঙ্কা করছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ নেতারা। তাঁদের আশঙ্কা, প্রস্তাবিত যন্তর মন্তর অভিযান শুরুর আগেই তাঁদের গ্রেপ্তার করা হতে পারে। কেন্দ্রীয় বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে তাঁরা বলেছেন, তাঁদের গ্রেপ্তার করলে সরকার বিরাট ভুল করবে।
দেশের যুবসমাজ জেগে উঠেছে।১০ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ ও এসআইআরের প্রক্রিয়া বাতিলের দাবিতে দিল্লিতে যন্তর মন্তর ২.০ অভিযানের ডাক দিয়েছে সিজেপি। মুম্বাই সমাবেশের সাফল্যের পরদিনই সিজেপি এই কর্মসূচি ঘোষণা করে। গতকাল রোববার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সিজেপি নেতা সৌরভ দাস একটি পোস্ট করেন।
তাতেই তিনি গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করেন।সৌরভ এক্সে লিখেছেন, ‘সরকার আমাকে, অভিজিৎ (দিপকে), আশুতোষ (রাঙ্কা), রত্না (সিং) ও অন্যদের গ্রেপ্তার করার ছক কষছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।