টিফিনের ঘটনা পড়তেই ছুটে এল শিক্ষার্থীরা। কেউ কমিকস, কেউ রহস্যগল্প আর কেউ বা বিজ্ঞানের বই উল্টে দেখছিল। আজ সকাল ১০টায় চট্টগ্রামের বালুছড়া এলাকার লিডার্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে
গা–ছমছমে ভূতের গল্প পছন্দ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাইসার। এ জন্য একনজর দেখেই সে রকিব হাসানের ‘হাতকাটা ভূত’ বইটা কিনে নিয়েছে। কেনার আগে অবশ্য এক সহপাঠী বান্ধবীকেও ডেকে এনেছে। উল্টেপাল্টে দেখিয়েছে। এরপর বইটা প্যাকেটবন্দী করে নিজের হস্তগত করেছে।মাইসা বলল, রকিব হাসান তার প্রিয় গল্পকার। ‘হাতকাটা ভূত’ এক পিয়ানো টিচারকে নিয়ে লেখা বলে সে জেনেছে আগেই।
ওই টিচারের মিউজিক স্কুলে যারা বাজনা শিখতে যায়, তারা নাকি আর কোনো দিন ফিরে আসে না। এ নিয়েই গল্প। বাকিটুকু বাসায় গিয়ে পড়বে।আজ সোমবার সকালে চট্টগ্রামের বালুছড়ায় লিডার্স স্কুল অ্যান্ড কলেজে প্রথমা আয়োজিত বই উৎসবে কথা হয় মাইসার সঙ্গে। বিদ্যালয়ে তখন ক্লাস শেষে টিফিনের বিরতি। এই ফাঁকে মাইসা এসেছিল বই দেখতে। কেবল মাইসা নয়, পুরো স্কুলই যেন ভেঙে পড়েছিল বই উৎসবের প্রাঙ্গণে।
শিশুরা ক্যানটিনের দিকে না গিয়ে ছুটে আসে বইয়ের স্টলের দিকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।