অটোরিকশাচালক মনির হোসেন
অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে ১১ দিন ধরে নিখোঁজ ছিল মনির হোসেন নামের এক কিশোর। নরসিংদীর রায়পুরার একটি বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার বিকেলে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শিকদারপাড়ার দরগাসংলগ্ন বড়বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার জন্য দুর্বৃত্তরা মনির হোসেনকে শ্বাসরোধে হত্যা করে লাশ বিলে ফেলে দিয়েছিল।মনির হোসেন (১৭) রায়পুরার চরসুবুদ্ধি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার শাহ আলম মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে আদিয়াবাদের শিকদারপাড়ার দরগাসংলগ্ন বিলের কাছে দুর্গন্ধ ভেসে আসছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে কয়েকজন বিলে যান।
তাঁরা কচুরিপানা টান দিতেই একটি লাশ ভেসে ওঠে।এ খবর পেয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।