শিল্পীর কল্পনায় স্পুটনিক ১ স্যাটেলাইট
১৯৫৭ সালের ৪ অক্টোবর মহাকাশে পাঠানো হয়েছিল মানুষের তৈরি প্রথম স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। ৬৯ বছর আগে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পাঠানো ‘স্পুটনিক ১’ নামের স্যাটেলাইটটি মহাকাশ থেকে বিকল বা বিপিং শব্দ পৃথিবীতে পাঠালেও তা মহাকাশ গবেষণায় সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল।
আর তাই মাত্র ২২ ইঞ্চি ব্যাসের গোলকাকৃতির এই সাধারণ স্যাটেলাইটের হাত ধরেই মহাকাশ নিয়ে তুমুল প্রতিযোগিতা শুরু করে বিভিন্ন দেশ।১৯৫৭ সালের ৪ অক্টোবর কাজাখস্তানের বাইকনুর কস্রোমড্রোমের কাছাকাছি একটি স্থান থেকে স্পুটনিক ১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। মহাকাশে পৌঁছানোর পর স্যাটেলাইটটি পৃথিবীর চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথ অনুসরণ করে ঘুরতে শুরু করে। তবে এতে কোনো বৈজ্ঞানিক যন্ত্রাংশ ছিল না।
স্পুটনিক ১ স্যাটেলাইটটির পাঠানো বিপিং শব্দ অ্যামেচার রেডিও অপারেটররাও শনাক্ত করতে পারতেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।