advertisement
advertisement

জাতিসংঘের উদ্বেগ উপেক্ষা করে দেড় হাজার শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠাল মালয়েশিয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
জাতিসংঘের উদ্বেগ উপেক্ষা করে দেড় হাজার শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠাল মালয়েশিয়া

দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় বাসের ভেতরে মিয়ানমারের নাগরিকেরা। মালয়েশিয়ার লুমুত। ২৯ সেপ্টেম্বর ২০২৬

advertisement

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের প্রায় দেড় হাজার শরণার্থী ও অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা এ প্রত্যাবাসন নিয়ে উদ্বেগ জানিয়েছে।

সেটা পাশ কাটিয়ে তাদের ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর।মালয়েশিয়া থেকে ছেড়ে আসা ১ হাজার ৪৭৯ জন শরণার্থী ও অভিবাসীদের বহনকারী নৌযানগুলো গতকাল রোববার দিনের শুরুতে ইয়াঙ্গুনের দক্ষিণাঞ্চলে পৌঁছায় বলে জানান আঞ্চলিক সরকারের মন্ত্রী নায় লিন তুন।এর আগে গত মঙ্গলবার নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ও একটি চিকিৎসাসংক্রান্ত জাহাজে চেপে তাঁরা দেশের পথে রওনা হন।মানবাধিকার নিয়ে উদ্বেগের মধ্যেই দেড় হাজার আশ্রয়প্রার্থীকে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়ামালয়েশিয়া থেকে ধাপে ধাপে মিয়ানমারের ৫ হাজার নাগরিককে ফেরত পাঠানো হবে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আরও ১০ হাজার ৩০০-এর বেশি মিয়ানমারের নাগরিক দেশটির অভিবাসন হেফাজত কেন্দ্রগুলোয় আটক রয়েছেন।মিয়ানমারের এসব নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরছেন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর