advertisement
advertisement

স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম হওয়ার ক্ষেত্রে সামাজিক–সাংস্কৃতিক বিশ্বাস কাজ করে: সিইসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম হওয়ার ক্ষেত্রে সামাজিক–সাংস্কৃতিক বিশ্বাস কাজ করে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

advertisement

অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে ভোটার হিসেবে নারীদের ব্যাপক অংশগ্রহণ থাকে। কিন্তু প্রার্থী হিসেবে নারীর উপস্থিতি খুবই কম হয়।

এ ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক বিশ্বাস বড় বিষয় হিসেবে কাজ করে বলে মনে করেন তিনি।আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে লিঙ্গসমতা নিয়ে আয়োজিত এক কর্মশালায় সিইসি এ কথাগুলো বলেন।নির্বাচন কমিশন নারীদের কার্যকর ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে উল্লেখ করেন নাসির উদ্দিন।

তিনি বলেন, শুধু ভোটার হিসেবে নয়; প্রার্থী, প্রচারক, প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাসহ নির্বাচনের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর