advertisement
advertisement

নিউগিনি আবাসন প্রকল্পে হামলার পরিকল্পনাকারীদের একজন গ্রেপ্তার: ডিবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
নিউগিনি আবাসন প্রকল্পে হামলার পরিকল্পনাকারীদের একজন গ্রেপ্তার: ডিবি

গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা হয়। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর–লুটপাট করা হয়

advertisement

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি আবাসন প্রকল্পে হামলা–ভাঙচুর–লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকাশ চন্দ্র সরকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।গতকাল রোববার রাতে মাগুরা থেকে বিকাশকে গ্রেপ্তার করা হয় বলে ডিবি জানায়।

এ নিয়ে এই হামলা মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।বিকাশকে গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেন ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।গুলি ছুড়তে ছুড়তে ঢুকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর, পরে লুটপাটডিবি বলছে, ঘটনার দিন দুপুরে ইসিবি চত্বরের খাবারের একটি দোকানে বসে হামলার পরিকল্পনা করা হয়।

এই বৈঠকে বিকাশ উপস্থিত ছিলেন।গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর