বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটাই হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ ম্যাচ।
বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগের রাতটা তো আমাদেরও চেনা। রান্নাঘরে বাড়তি আয়োজন চলে, কেউ একজন গোপনে চোখ মোছে, আর সবাই এমন ভান করে, যেন আজ আর দশটা সাধারণ রাত। আসলে তো তা নয়। বিদায়ের বিষণ্নতা মিশে থাকে সেই রাতে।বুয়েনস এইরেসে এখন সেই রাতের আয়োজন চলছে। চলছে আর্জেন্টিনার জাতীয় দলের ক্যাম্পে। একটা লোক আর্জেন্টিনা দল ছেড়ে যাবেন। সব সময়ের জন্য। সেই লোকটা লিওনেল মেসি। বয়স ৩৯।
মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায়) মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটাই হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবলে তাঁর শেষ ম্যাচ। তার আগে সতীর্থদের কথায় বারবার ফিরে আসছে মেসির সঙ্গে স্মৃতি, তাঁর প্রতি ভালোবাসা আর তাঁকে বিদায় জানানোর বিষাদ।আর্জেন্টিনা দলে শেষবারের অনুশীলনে মেসিআবেগাপ্লুত আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ যেমন বললেন, ‘আমরা একসঙ্গে বারবিকিউ খাব, এই দিনগুলো ওর সঙ্গে উপভোগ করব। এটা ওর প্রাপ্য।
আমরা চাই, ওর বিদায়টা হোক দারুণ, যেন সে সত্যিই উপভোগ করতে পারে।’মেসির সঙ্গে এনজো ফার্নান্দেজগত পরশু বুরকিনা ফাসোকে আর্জেন্টিনা হারিয়েছে ৭-০ ব্যবধানে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।