রাঙামাটি শহরে দেখা ফুলসুমারি ফুল
২০০৮ সালের ২৫ ডিসেম্বর। রাঙামাটির সকালটা সেদিন ছিল রৌদ্রময়। হিমেল হাওয়া আর নীল আকাশ, ভোরটা ছিল পাতলা কুয়াশায় ঢাকা। একটু বেলা বাড়তেই রাঙামাটির বন্ধু পবন চাকমা তার বিশাল এক মোটরসাইকেল নিয়ে হোটেল সুফিয়ায় এসে হাজির। আজ আমরা এক চাকমাপাড়ায় যাব। রওনা দিতেই রাঙামাটি শহরেই রাস্তার ধারে পাহাড়ি ঢালে বেড়ে ওঠা এক চমৎকার গাছের দেখা পেয়ে দাঁড়াতে হলো। বেশ বড় বৃক্ষ, গাছের মাথার সব ডালপালা ফুলে ফুলে ভরে গেছে।
ফুলের ভারে নুয়ে পড়েছে প্রশাখাগুলো। ঝুলন্ত সেসব শাখায় মালার মতো শোভা পাচ্ছে ছোট ছোট কদম ফুলের মতো ফুল।গাছটা অচেনা। কী গাছ? পবনের কাছে জানতে চাইলে সে একটা নাম বলল বটে, কিন্তু নামটা অপরিচিত ঠেকল। ফুলসুমারি নামে এর আগে কখনো কোনো গাছের নাম শুনিনি, দেখিনিও। এমন চমৎকার শোভাময়ী একটা গাছ এত দিন চোখে পড়েনি! পবন বলল, ‘পাহাড়ি গাছ। এ গাছের কাঠ এত শক্ত যে তা কোনো স-মিলে চেরাই করা যায় না, করাত ভেঙে যায়।
মানুষেরাও এ গাছ সহজে কাটতে পারে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।