advertisement
advertisement

মাড়ি থেকে রক্ত পড়া কতটা ঝুঁকিপূর্ণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ২:১০ অপরাহ্ণ
মাড়ি থেকে রক্ত পড়া কতটা ঝুঁকিপূর্ণ

দাঁত ব্রাশ করার সময় বা শক্ত খাবার খাওয়ার সময় মাড়ি থেকে রক্তপাত হওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে

advertisement

দাঁত ব্রাশ করার সময় বা শক্ত খাবার খাওয়ার সময় মাড়ি থেকে রক্তপাত হওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। বেশির ভাগ মানুষ এটাকে স্বাভাবিক বিষয় মনে করেন। তবে জানা জরুরি যে সুস্থ মাড়ি থেকে সহজে রক্তপাত হয় না।

তাই দীর্ঘদিন ধরে যদি দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে থাকে, তবে এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।কারণ কীমাড়ি থেকে রক্তপাতের অনেক কারণ আছে।প্রধান কারণ মুখগহ্বর ঠিকমতো পরিচ্ছন্ন না রাখার ফলে দাঁতের চারপাশে প্লাক ও ক্যালকুলাস জমে প্রদাহ সৃষ্টি হওয়া।জোরে জোরে শক্ত ব্রেসেলের ব্রাশ ব্যবহার করা, মিষ্টি জাতীয় আঠালো খাবার খাওয়া, ভিটামিনের ঘাটতি, তামাকজাত দ্রব্যের ব্যবহার এবং নানাবিধ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন দীর্ঘদিন ধরে রক্ত পাতলা করা ওষুধ সেবন।ডায়াবেটিসের কারণে ও মাড়িতে ইনফেকশনের প্রবণতা বেড়ে গিয়ে রক্তপাত হতে পারে।এমনকি যাঁদের হিমোফিলিয়া লিউকেমিয়া, থ্রোম্বোসাইটপেনিয়ার মতো জটিল ব্লিডিং ডিজঅর্ডার আছে, তাঁদের ক্ষেত্রেও মাড়ি থেকে রক্ত পড়া অবশ্যই একটি প্রাথমিক লক্ষণ।অবহেলা নয় অনেকেই এসব সমস্যাকে গুরুত্ব না দিয়ে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে থাকেন।

পরে মাড়ি ফুলে যায়, লাল হয়ে যায়, মুখে দুর্গন্ধ হয়, দাঁতের ফাঁকে খাবার আটকে যায় কিংবা মাড়ি থেকে পুঁজ বের হয় ও ব্যথা হয়।দীর্ঘদিনের মাড়ির রোগ অবহেলা করলে দাঁতকে ধরে রাখা হাড় ও অন্যান্য টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে দাঁত ধীরে ধীরে নড়বড়ে হয়ে পড়ে...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর