advertisement
advertisement

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র, কারণ কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র, কারণ কী

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে বি-১বি ল্যান্সার বোমারু বিমান। ২৭ সেপ্টেম্বর ২০২৪, গ্লুচেস্টারশায়ার

advertisement

সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারের এক সপ্তাহ পর যুক্তরাজ্যের ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তাদের বি-১ বোমারু বিমানগুলো সরিয়ে নিয়েছে। গতকাল রোববার পেন্টাগনের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।লন্ডনের উত্তর-পশ্চিমে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের এক ডজন বি-১ বোমারু বিমান মোতায়েন ছিল।

ইরানে মার্কিন হামলার কাজে এসব বিমান ব্যবহার করা হচ্ছিল।পেন্টাগনের এক মুখপাত্র ই–মেইলে লিখেছেন, ‘যদিও নিরাপত্তার কারণে আমরা আমাদের সরঞ্জাম ও বাহিনীর চলাচল তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারিনি, তবে আমরা এখন স্বীকার করছি, আরএএফ ফেয়ারফোর্ডে মোতায়েন সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রে তাদের নিজ নিজ ঘাঁটিতে ফিরে এসেছে।’যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম গত বুধবার বলেছেন, এই ঘাঁটিকে লক্ষ্য করে করা সম্ভাব্য হামলার ষড়যন্ত্রে ইরানের সম্পৃক্ততার ‘শক্ত আলামত’ যুক্তরাজ্যের কাছে রয়েছে।

ইরান অবশ্য তেহরানকে এ ঘটনায় জড়িত করার অভিযোগকে ভিত্তিহীন বলেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর