মৌলভীবাজারের কুলাউড়ায় মারা যাওয়া হাঁসগুলো জমির আলে স্তূপ করে রাখা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার পূর্ব সিংগুর এলাকায়
মৌলভীবাজারের কুলাউড়ায় জমিতে ‘বিষ মেশানো ধান’ ছড়িয়ে রাখার অভিযোগ উঠেছে। ওই ধান খেয়ে শাহাবুদ্দিন (৩৫) নামের স্থানীয় এক খামারির ৭০টি ডিমপাড়া হাঁস মারা গেছে। তাঁর দাবি, এতে খামারটির আরও দুই শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়েছে। গতকাল রোববার উপজেলার পূর্ব সিঙ্গুর এলাকায় এ ঘটনা ঘটে।শাহাবুদ্দিন ওই এলাকার বাসিন্দা। আজ সোমবার সকালে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর খামারে ‘ক্যাম্পবেল’ জাতের ৩১০টি হাঁস ছিল।
স্থানীয়ভাবে এগুলো ‘টেপি হাঁস’ নামে পরিচিত। অধিকাংশ হাঁস ডিম পাড়ত। প্রতিদিন সকালে বাড়ির পাশের হাতপারি গাঙ নামের একটি ছোট নদীতে হাঁসগুলো ছেড়ে দিতেন। বিকেলে সেগুলো আবার বাড়িতে নিয়ে আসতেন।গতকাল সকালেও হাঁসগুলো নদীতে ছেড়ে আসেন শাহাবুদ্দিন। পরে দুপুরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৭০টি মৃত হাঁস দেখতে পান। সেখানে স্থানীয় লোকজনের আরও ছয়টি মৃত হাঁস পড়ে ছিল।
পরে বাকি হাঁসগুলো তিনি বাড়িতে নিয়ে আসেন।জীবিকার তাগিদে পাঁচ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন শাহাবুদ্দিন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।