কাপ্তাই হ্রদ
পৃথিবীকে আমরা জল, মাটি ও জীবনের গ্রহ বলি। কিন্তু এই পৃথিবীর অসংখ্য জলাধারের মধ্যে হ্রদগুলো যেন সবচেয়ে নীরব অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। দূর থেকে একটি হ্রদকে হয়তো মনে হয় স্থির জলরাশি; কিন্তু তার বুকের ভেতর চলছে জীবনের অবিরাম প্রবাহ।
মাছ, জলজ উদ্ভিদ, পাখি, অণুজীব থেকে শুরু করে মানুষের খাদ্য, পানীয় জল, কৃষি, জীবিকা ও অর্থনীতি—অসংখ্য প্রাণ ও কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছে হ্রদ।হ্রদ মানে শুধু পানি নয়হ্রদের গুরুত্ব বোঝার জন্য একটি পরিসংখ্যানই যথেষ্ট। জাতিসংঘের তথ্য অনুযায়ী, হ্রদ ও জলাধারে পৃথিবীর তরল ভূপৃষ্ঠস্থ মিঠাপানির ৯০ শতাংশের বেশি রয়েছে। অথচ পৃথিবীর মোট স্থলভাগের তুলনায় হ্রদগুলোর বিস্তৃতি খুবই সামান্য।
আয়তনে সীমিত হলেও মানুষের জীবন ও প্রকৃতির জন্য তাদের গুরুত্ব অপরিসীম।হ্রদ মানুষের পানীয় জলের অন্যতম উৎস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।