advertisement
advertisement

প্রীতম হাসান ও শেহতাজ মনিরের বিচ্ছেদ ঘোষণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
প্রীতম হাসান ও শেহতাজ মনিরের বিচ্ছেদ ঘোষণা

বাহবার্ষিকীর মাত্র ২৫ দিন আগে প্রীতম–শেহতাজের বিচ্ছেদের ঘোষণা অনেককেই বিস্মিত করেছে। কোলাজ

advertisement

দীর্ঘ নয় বছরের সম্পর্কের ইতি টেনে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। রোববার রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বার্তার মাধ্যমে তাঁরা বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন। বিবাহবার্ষিকীর মাত্র ২৫ দিন আগে এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসায় অনেকেই চমকে গেছেন।

২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওর শুটিং সেটে তাঁদের প্রথম পরিচয় ও প্রেমের সূচনা হয়। প্রায় পাঁচ বছর সম্পর্ক গোপন রাখার পর ২০২২ সালের ২৭ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে তাঁরা বিয়ে করেন। চলতি বছরের জানুয়ারিতে জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানেও একসঙ্গে উপস্থিত হতে দেখা গিয়েছিল এই জুটিকে। তবে বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কের টানাপোড়েন চলছিল বলে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর