ঝুলন্ত লাশ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শৌচাগার থেকে অজ্ঞাত এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।হাসপাতালে কর্মরত আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার মো. শাহদাদ জানান, হাসপাতালের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝের একটি শৌচাগারে ওই নারীকে পানির পাইপের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।
পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ ক্যাম্পকে জানানো হয়।শাহবাগ থানা-পুলিশ জানিয়েছে, সেখানে একটি ছুরি ও ভ্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে। শৌচাগারের দেয়ালে রক্তের দাগও রয়েছে। ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট রয়েছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।